দেখাও যে, উত্তল দর্পনে সবসময় অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হয়। আলোর প্রতিফলন Part 12

উত্তল দর্পনে সবসময় অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হয় :

উত্তল দর্পনে সবসময় অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হয়


মনেকরি, MPM1 একটি উত্তল দর্পন। P মেরূ, F প্রধান ফোকাস এবং C বক্রতার কেন্দ্র । প্রধান অক্ষের উপর PQ ও P1Q1 দুটি লক্ষবস্তু লম্বভাবে অবস্থিত। এর বিম্ব অঙ্কন করতে হবে।

P ও P1 থেকে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি দুটি দর্পুনে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। P ও P1 বিন্দু থেকে অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র ‍দিয়ে প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রশ্মি গুলোকে পেছনের দিকে বর্ধিত করলে এরা যথাক্রমে I ও I1 বিন্দুতে মিলিত হয়। I ও I1 ‍বিন্দু থেকে প্রধান অক্ষের উপর যথাক্রমে IB ও I1B1 লম্ব আঁকা হলো।


আরো জানুন,

১. অবতল দর্পনে লক্ষ্যবস্তুর অবস্থান প্রধান ফোকাস ও মেরূর মাঝে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় কর ?
২. প্রতিফলন সম্পকৃত কয়েকটি সংঙ্গা এবং আলোর প্রতিফলনের সূ্ত্র ।
৩. দেখাও যে সমতল দর্পনে লক্ষ বস্তু যতটা সামনে থাকে বিম্ব ঠিক ততটা পিছনে থাকে।


তাহলে IB ও I1B1-ই হবে যথাক্রমে PQ ও P1Q1 লক্ষবস্তুর অবাস্তব বিম্ব।

অবস্থান: দর্পনের পেছনে।

প্রকৃতি: অবাস্তব ও সোজা।

আকৃতি: খর্বিত।


 

Post a Comment

Previous Post Next Post